বার্তা সংস্থা আবনা : ইরানের জাতীয় সংসদ মজলিশ-ই শুরার সভাপতিমণ্ডলির সদস্য সাইয়্যেদ শরীফ বলেছেন, তার দেশের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে আমেরিকা যে প্রস্তাব দিয়েছে তা ধোঁকাবাজি ছাড়া আর কিছুই না। বিশ্ব জনমতকে বিভ্রান্ত করার জন্যই মার্কিন প্রশাসন এ কৌশল বেছে নিয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
সাইয়্যেদ শরীফ বলেন, “এ অঞ্চলে মার্কিন আচরণ ও কর্মকাণ্ড থেকে বিশ্বজনমতকে ভিন্নখাতে নিয়ে যাওয়ার জন্য ইরানের সঙ্গে সরাসরি আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে আমেরিকা। সে কারণে একে বিশেষ গুরুত্ব দেয়ার কিছু নেই।”
গত ২২ ফেব্রুয়ারি মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড জানান, “আমেরিকার প্রতিপক্ষ ইরানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসতে আগ্রহী।”
এর আগে, আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনে বলেছিলেন, তার দেশ ইরানের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে চায়। কিন্তু এর মাত্র চারদিন পর মার্কিন অর্থ মন্ত্রণালয় ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে যাতে তেহরান তেল বিক্রির অর্থ সংগ্রহ করতে না পারে।#রেডিও তেহরান